'কোনো কিছু ভাল্লাগে না'
বিনোদন ডেস্ক: রাজধানী মগবাজারে পিয়ালের স্টুডিওতে গত ২৬ আগস্ট রোববার মমতাজ গাইলেন তার নতুন গান ‘কোনো কিছু ভাল্লাগে না’ শিরোনামে। ‘আমার কোন কিছু ভাল্লাগে না/পোড়া চোখে ঘুম আসে না/নিশি জাইগা রই’- এমন কথার গানটি লিখেছেন জামাল রেজা। সুরারোপ করেছেন মনোয়ার হোসেন টুটুল।
সঙ্গীতায়োজন করেছেন পিয়াল হাসান। গানটি প্রসঙ্গে সুরকার মনোয়ার হোসেন টুটুল বলেন, ‘গানের কথা এবং সুর করার পর মনে হলো, মমতাজের কণ্ঠেই গানটি ভালো যাবে। অন্য কেউ গাইলে গানটির যথাযথ আবেদন থাকবে না। সেই চিন্তা থেকে মমতাজ’কে দিয়ে গাওয়ানো। সবকিছু মিলিয়ে গানটি ভালো দাঁড়িয়েছে। আসছে পূজাতে স্টুডিও ভার্সন ভিডিওতে গানটি প্রকাশ পাবে, যদিও ব্যানারের বিষয়টি চূড়ান্ত হয়নি এখনো।
কণ্ঠশিল্পী মমতাজ এ পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। শ্রোতামহলে এখনো রয়েছে তার কণ্ঠের দারুণ চাহিদা। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে অডিও-প্লেব্যাকে গেয়েছেন সমানতালে। মাতিয়েছেন স্টেজও। সেই ধারা অব্যাহত রেখেছেন এখন পর্যন্ত।
সংসদ সদস্য (মানিকগঞ্জ ২) হওয়ার পরও গান থেকে এতটুকু দূরে সরে যাননি। বরং রাজনীতি ও গান দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন এই ফোকসম্রাজ্ঞী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি