৫ মে ২০২৬

কোনালের গানে নাচবেন সানি লিওন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কোনালের গানে নাচবেন সানি লিওন

বিনোদন ডেস্ক: ‘পাসওয়ার্ড’ ছবিতে কোনালের গাওয়া প্রথম পার্টি সং ‘আগুন লাগাইলো’ গানটি আলোচিত হয়। সেই ধারাবাহিকতায় নতুন আরেকটি পার্টি সংয়ে কণ্ঠ দিলেন কোনাল। কলকাতার গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ওপার বাংলার আকাশ।

আর এই গানেই সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে নাচবেন বলিউড তারকা সানি লিওন। ২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

রেকর্ডিং শেষে কোনাল বলেন, ‘আগুন লাগাইলো’ গানটি গাওয়ার আগে জানতাম না, আমার কণ্ঠে দর্শক কিভাবে গানটি গ্রহণ করবেন। আমি বিস্মিত হয়েছে, নতুন ধাঁচে আমার কণ্ঠে গানটি অগণিত মানুষ পছন্দ করেছেন। তাই এবার দ্বিগুণ উৎসাহে ‘সানি সানি’ গানটিতে কণ্ঠ দিলাম।

কোনাল আরও বলেন, নতুন এই গানটি ক্যাচি। গাওয়ার সময় নেচে নেচে গাচ্ছিলাম। শুধু আমি নই, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন, সবাই যেন নেচেছে। সংগীত পরিচালকের নির্দেশনায় আমি আমার মতো করে গেয়েছি। স্ক্রিনে বাকিটা উপস্থাপন করবেন সানি লিওন।

গানটিকে আইটেম সং বলার চেয়ে ‘সেলিব্রেশন সং’ বলতে চাইলেন কোনাল। তার মতে, এটি মূলত পার্টি গান, নাচানাচির গান। মানুষ গানটি শুনবে এবং নাচতে বাধ্য হবে। এক কথায় এটি উদযাপনের গান। যে কোনো উৎসবে এ গানটির মাধ্যমে ভরপুর নাচানাচি করা যাবে।

বিগ বাজেটের ‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। সানি লিওনকে নিয়ে গানটি শুটিং হবে মুম্বাইতে আগামী ৯ সেপ্টেম্বর। প্রযোজক, পরিচালক দুজনেই জানিয়েছেন, কোনালের গাওয়া এবং সানি লিওনের পারফর্মে গানটিতে খরচ হবে প্রায় কোটি টাকা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি