৫ মে ২০২৬

কন্যা সন্তানের মা হলেন নায়িকা রুমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কন্যা সন্তানের মা হলেন নায়িকা রুমানা

বাংলাপ্রেস ডেস্ক: প্রথমবারের মতো মা হলেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা খান। মঙ্গলবার নিউইয়র্ক সময় রাত ১১টা ৫০ মিনিটে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুমানা। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। রুমানা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

২০১৫ সালে রুমানা যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এ দম্পতি।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রুমানা খান। পরবর্তীতে সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অনেক দিন তাকে মিডিয়ার কোনো কাজে দেখা যায়নি।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নিদের্শনায় ২০১৪ সালে জিয়াউল ফারুক অপূবর্র বিপরীতে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করেন।

রুমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশি দিন টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রুমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি