৫ মে ২০২৬

কন্যা সন্তানের মা হলেন কল্কি, বাবা হলেন কে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কন্যা সন্তানের মা হলেন কল্কি, বাবা হলেন কে?

বাংলাপ্রেস ডেস্ক: মা হলেন অভিনেত্রী কল্কি কেকলা। শুক্রবার রাতে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ‘ভাইরাল ভায়ানি’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কল্কির মা হওয়ার খবর শেয়ার করা হয়। জানা যাচ্ছে, সিজারিয়ান নয় স্বাভাবিক প্রসবের মাধ্যমেই মা হয়েছেন কল্কি। এর আগে বেবি বাম্প নিয়ে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছিলেন কল্কি কেকলা। তবে সে সবে মোটেও কান দেননি অভিনেত্রী।

কল্কি জানিয়েছেন, তার সন্তানের বাবা বর্তমান প্রেমিক গাই হার্শবার্গ। প্রায় দুই বছর ধরে গাই হার্শবার্গের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি।

পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে গাই হার্সবার্গের সঙ্গে থাকেন কল্কি। গাই হলেন একজন ইজরায়েল পিয়ানো বাদক। মাতৃত্বকালীন সময় কল্কিকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানা রকম মোটিভেশনাল পোস্ট করতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে অনুরাগ কশ্যপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কল্কি। তবে বিয়ের দুবছরের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর গাই হার্সবার্গের সঙ্গেই থাকেন কল্কি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি