৪ মে ২০২৬

কণ্ঠশিল্পী সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগর কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কণ্ঠশিল্পী সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগর কারাগারে

কক্সবাজার প্রতিনিধি : কণ্ঠশিল্পী সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগরের আবেদনকৃত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কক্সবাজারের নারী নির্যাতন ট্রাইবুনালে আগের স্ত্রীর দায়ের করা মামলায় সানাউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেয়া হয়। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তাপস রক্ষিত এ তথ্য নিশ্চিত করেন। উচ্চ আদালত থেকে এ মামলায় তিনি আগাম জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার নিম্ন আদালতে হাজির হয়েছিলেন সানাউল্লাহ নূরী সাগর ও তার বাবা-মা। কিন্তু আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ সানাউল্লাহ নূরী সাগরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্মীর মা দিলারা খানম (নম্বর-২৫৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(গ)/৩০)।

উল্লেখ্য, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হতাশাগ্রস্ত হয়ে পড়েন জনপ্রিয় কন্ঠশিলী মৌসুমী আক্তার সালমা। তবে নিজেকে সামলে আবারও বিয়ে করেন তিনি। বিয়ের পর ক্যারিয়ার ও সংসার নিয়ে ভালোই ফুরফুরে মেজাজে ছিলেন। সময়টা ভালোই কাটছিলো তার। কিন্তু হঠাৎ করেই আবার ঝামেলায় জড়িয়ে গেলেন সালমা। স্বামীর এমন বিপদে বিচলিত হয়ে পড়েছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি