৫ মে ২০২৬

কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল মারা গেছেন
বাংলাপ্রেস ডেস্ক: বাংলা গানের গুণী কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক অনুপ ঘোষাল মারা গেছেন। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বার্ধক্যজনিত কারণেই অনুপ ঘোষালের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন। অনুপ ঘোষালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনুপ ঘোষাল। যে গান এখনও মানুষের মনে গেঁথে আছে। মূলত, নজরুলগীতি এবং শ্যামাসঙ্গীতের জন্য সঙ্গীত জগতে বিপুল প্রশংসা পেয়েছিলেন অনুপ ঘোষাল। এ ছাড়া বাংলা, হিন্দি-সহ নানা ভাষার ছবিতে সঙ্গীত পরিবেশন করেছিলেন তিনি। তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি প্রথমবারের মতো সংগীত পরিচালক হিসেবে কাজ করেন। পশ্চিমবঙ্গের বাম শাসনের বিরুদ্ধে হওয়া আন্দোলনে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গী ছিলেন অনুপ ঘোষাল। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথমবার প্রার্থী হয়েই জয়লাভ করেন। এরপর তাকে আর তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন দেওয়া হয়নি, তিনিও আর রাজনীতিতে সক্রিয় থাকেননি। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি