কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হতে চান না সোনিয়া গান্ধী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক: রাহুল গান্ধীর উত্তরসূরি খুঁজতে নাজেহাল কংগ্রেস। এ অবস্থায় নেতারা সোনিয়া গান্ধীকে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হতে অনুরোধ জানান। কিন্তু তিনি সভাপতি হতে রাজি হননি।
এদিকে কর্নাটক ও গোয়ায় বিজেপির ‘আগ্রাসনের’ প্রতিবাদে অন্য বিরোধীদের নিয়ে সংসদ চত্বরে সোনিয়ার সঙ্গে অনশনে বসেছেন রাহুল গান্ধী। আর বক্তৃতায় নিজের নির্বাচনী কেন্দ্র ওয়েনাডে কৃষকদের দুর্দশা ও আত্মহত্যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন।
আপনি অন্তর্বর্তী সভাপতি হচ্ছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর না দিয়ে সোনিয়া শুধু হাসেন। রাজ্যে রাজ্যে যখন বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে, সেই পরিস্থিতিতে গান্ধী পরিবারকেই নেতৃত্বে চাইছে দলের সিংহভাগ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি