৭ মে ২০২৬

কমলো এলপিজির দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:০০ এএম
কমলো এলপিজির দাম

 

বাংলাপ্রেস ডেস্ক: চলতি নভেম্বরে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই এই দর কার্যকর হবে।

নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটোগ্যাসেরও। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা। রোববার বিকেলে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে সদ্য বিদায়ী অক্টোবরেও ২৯ টাকা কমানো হয়েছিল এলপিজির দাম। ওই সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা। সেই সঙ্গে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে গত মাসে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: এক দফায় কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

উল্লেখ্য, গত বছর ৪ দফায় দেশে এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়া বিদায়ী বছরে ৭ দফায় বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি