কমলা ছিটিয়ে ছেলের মনোনয়ন জমা দিলেন হাজি সেলিম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম জমা দিতে এসে নেতাকর্মীদের মধ্যে কমলা বিতরণ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম। এসময় তার সঙ্গে দুই ছেলে সোলায়মান সেলিম ও ইরফান সেলিমও ছিলেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন হাজি সেলিম। ৩০টির বেশি ঘোড়ার গাড়ি, পিক-আপ, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিশাল গাড়ি বহর নিয়ে আসেন তারা। এসময় তার ছাদখোলা প্রাডো গাড়ির পাশেই ছিলেন ছেলে সোলায়মান সেলিম। তারা দুজনেই হাত নেড়ে আশপাশে থাকা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তারা পথচারী ও সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ছোট কমলা ছুড়ে দেন। পরে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের ভিড় ঠেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের কারণে সেসময় সচিবালয়, গুলিস্তান থেকে জিপিও সড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সেলিম পরিবার তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যার মধ্যে একটি হাজি মো. সেলিমের নামে। অপর দুইটি তার বড় ছেলে সোলায়মান সেলিম ও ছোট ছেলে ইরফান সেলিমের নামে। তিনটি ফরমই গত রোববার ঢাকা-৭ আসন থেকে সংগ্রহ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি