কম্বোডিয়াকে ১ গোলে হারাল বাংলাদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। নমপেনে অলিম্পিক স্টেডিয়ামের এই ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচের আগেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। দর্শকভর্তি স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের সামনে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে।
ম্যাচের ২৪তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বাংলাদেশ এগিয়ে যায়। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে মজিবর রহমান জনি বাঁ পায়ে দারুণভাবে গোলটি করেন। জনির গোলের পর গ্যালারি ভর্তি ৩০ হাজার দর্শকও স্তব্ধ হয়ে যায়। দ্বিতীয়ার্ধ্বে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কম্বোডিয়া।
তবে শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি তাদের। শেষ দিকে এসে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। কাজী তারিক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে তাতে করে ম্যাচের ফলে কোনো বদল আসেনি। বাংলাদেশ ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে। আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে লেবানন, মালদ্বীপ ও ভুটান। আগামীকাল ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।
বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি