কলম্বিয়ার বিরুদ্ধে ট্রাম্পের প্রথম মার্কিন 'ভিসা নিষেধাজ্ঞা'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আবু সাবেত: অবৈধ অভিবাসীদের বহনকারী দুটি বিমান গ্রহণ করতে অস্বীকার করায় কলম্বিয়ার বিরুদ্ধে শুল্ক ও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এ আদেশের পাশাপাশি অন্যান্য প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
ট্রাম্প বলেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে 'বিপন্ন' করেছে। এই পদক্ষেপগুলো কেবল শুরু। ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন আমরা কলম্বিয়ার সরকারকে তাদের আইনি দায়িত্ব লঙ্ঘন করতে দেব না। অপরাধীদের গ্রহণ এবং প্রত্যাবর্তনের ক্ষেত্রে তাদের আদেশ মানতে হবে।
এর আগে রবিবার প্রেসিডেন্ট পেট্রো বলেছিলেন যে তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের বহনকারী ফ্লাইট গ্রহণ করবে না যতক্ষণ না ট্রাম্প প্রশাসন এমন একটি প্রোটোকল তৈরি করে যা তাদের 'সম্মানের' সঙ্গে আচরণ করে। পেট্রো দুটি এক্স পোস্টে এই ঘোষণা দেন, একটি খবরের ভিডিওতে দেখা গেছে যেসব অভিবাসীদের ব্রাজিলে নির্বাসিত করা হয়েছিল তাদেকে হাত ও পায়ে বাঁধা অবস্থায় টারমাকে হাঁটতে দেখা গেছে।
পেট্রো বলেন, একজন অভিবাসী অপরাধী নয়। তাদের সঙ্গে এমন অসম্মানজনক আচরণ করা উচিত নয়, যা একজন মানুষের প্রাপ্য নয়। এ কারণেই আমি মার্কিন সামরিক বিমানগুলো ফিরিয়ে দিয়েছি। যেগুলো কলম্বিয়ান অভিবাসীদের বহন করছিল।
সীমান্ত পর্যবেক্ষক অ্যাডভোকেসি গ্রুপের মতে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে কলম্বিয়া যুক্তরাষ্ট্র থেকে ৪৭৫টি নির্বাসন ফ্লাইট গ্রহণ করেছে। যা গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো এবং এল সালভাদরের পরে পঞ্চম স্থানে। ২০২৪ সালে এটি ১২৪টি নির্বাসন ফ্লাইট গ্রহণ করেছে।
গত বছর কলম্বিয়া এবং অন্যান্য দেশ মার্কিন অর্থায়নে পরিচালিত প্যানামা থেকে নির্বাসন ফ্লাইট গ্রহণ শুরু করেছিল।
যুক্তরাষ্ট্র সরকার কলম্বিয়ায় নির্বাসনের জন্য ব্যবহৃত বিমান এবং প্রোটোকল সম্পর্কে অ্যাসোসিয়েটেড প্রেসের অনুরোধে সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য করেনি।
পেট্রো একজন প্রাক্তন বামপন্থী গেরিলা। তার দেশ 'বেসামরিক বিমানে অপরাধীদের মতো আচরণ ছাড়াই কলম্বিয়ানদের প্রেরণ করলে তিনি তা গ্রহণ করবেন।
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তার প্রশাসন সীমান্ত সুরক্ষিত এবং নির্বাসন পরিচালনা করছে। সক্রিয় সামরিক বাহিনীকেও ব্যবহার করছে।
শুক্রবার সকালে দুটি এয়ার ফোর্স সি-১৭ কার্গো বিমান যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের নিয়ে গুয়াতেমালায় অবতরণ করে। একই দিনে, হন্ডুরাস দুটি নির্বাসন ফ্লাইট গ্রহণ করে তাতে মোট ১৯৩ জন মানুষ ছিল।
জরুরি ও সিদ্ধান্তমূলক প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণার পর ট্রাম্প ব্যাখ্যা করেন যে তিনি 'যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করবেন। যা এক সপ্তাহের মধ্যে ৫০% করা হবে।
তিনি আরও বলেন, তিনি ট্রাভেল ব্যান এবং অবিলম্বে ভিসা বাতিলের আদেশ দিয়েছেন যা কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের, মিত্রদের এবং সমর্থকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ট্রাম্প উল্লেখ করেন কলম্বিয়ার সরকার, দলের সদস্য, পরিবারের সদস্য এবং সমর্থকদের বিরুদ্ধে 'ভিসা নিষেধাজ্ঞা' কার্যকর হবে। তবে তিনি কোন দলের কথা উল্লেখ করেছেন বা ভিসা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো অতিরিক্ত বিবরণ দেননি।
ট্রাম্প আরও বলেন, সমস্ত কলম্বিয়ানকে কাস্টমসের বাড়তি পর্যবেক্ষণের মুখোমুখি হতে হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি