৪ মে ২০২৬

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬

বিসিসি

বাংলাপ্রেস ডেস্ক: কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরই ১২৫ জন সেনা নিয়ে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় প্রশাসনের বরাতে এই মর্মান্তিক সংবাদ নিশ্চিত করা হয়েছে।

বিধ্বস্ত ‘সি-১৩০ হারকিউলিস’ বিমানটিতে সেনাসদস্য, ক্রু এবং পুলিশ কর্মকর্তা মিলিয়ে মোট ১২৫ জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশেই বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে এবং বিমানটি বসতবাড়ির খুব কাছ দিয়ে নিচে পড়ে যায়। গহীন জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ধ্বংসাবশেষ থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

গত এক মাসের মধ্যে লাতিন আমেরিকায় এটি দ্বিতীয় ‘সি-১৩০ হারকিউলিস’ বিধ্বস্ত হওয়ার ঘটনা। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বলিভিয়ায় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি