৪ মে ২০২৬

কল্কি কোচলিনের বিবাহ বিচ্ছেদের নেপথ্যে...

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কল্কি কোচলিনের বিবাহ বিচ্ছেদের নেপথ্যে...

বিনোদন ডেস্ক : বছর কয়েক আগে অনুরাগ কাশ্যপ এবং কল্কি কোচলিনের বিবাহ বিচ্ছেদ বলি মহলে আলোচনার বিষয় ছিল। ২০০৮-এ ‘দেব ডি’ তৈরির সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১১-এ বিয়ে করেন তাঁরা। ২০১৫-এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই জুটির।

২০১৩ থেকেই আলাদা থাকতেন কল্কি-অনুরাগ। সেই মর্মে তাঁরা একটি নোটিস জারি করেন। সে সময় অনুরাগ বলেছিলেন, ‘‘আমি আর কল্কি আলাদা থাকছি। কিন্তু এখনই ডিভোর্স হচ্ছে না। আশা করি আমাদের ব্যক্তিগত জীবনকে সকলে সম্মান করবেন।”

আলাদা থাকার পরও সমস্যা মেটেনি। ২০১৫-এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কল্কি-অনুরাগের। সে সময় সুস্থ থাকতে নাকি মনোচিকিত্সকের সাহায্য নিতে হয়েছিল কল্কিকে। এতদিন পর সেই তথ্য প্রকাশ্যে শেয়ার করলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাত্কারে ওই প্রসঙ্গে কল্কি বলেন, ‘‘সে সময় আমি থেরাপি করিয়েছিলাম। মন ঠিক রাখা খুবগুরুত্বপূর্ণ। আসলে বন্ধু বা পরিবারের বাইরের কারও দৃষ্টিভঙ্গী সে সময় আমার জন্য দরকার ছিল। তবে আমরা এখনও বন্ধু। আমাদের এখনও দেখা হয়।’’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি