৪ মে ২০২৬

কলকাতায় সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা পপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কলকাতায় সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ থেকে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ও উপস্থাপক আনজাম মাসুদ। ‘প্রগতী বাংলা অ্যাওয়ার্ড-২০১৯’ র্শীষক এই সম্মাননার আয়োজন করেছে প্রগতি বাংলা নামের একটি সংগঠন।

অনুষ্ঠানে অংশ নিতে গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতায় গিয়ে পৌঁছেছেন আনজাম মাসুদ। আর আজ রোববার সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন চিত্রনায়িকা পপি।

পপি বলেন, ‘যেকোনো সম্মাননাই আনন্দের। আর সেটি যদি হয় ভিন্ন দেশ থেকে পাওয়া, তবে তো কোনো কথাই নেই। সত্যি দারুণ লাগছে। অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞ, আমাকে এমন একটি সম্মাননা দেওয়ার জন্য।’

এই চিত্রনায়িকা জানান, ‘প্রগতী বাংলা অ্যাওয়ার্ড-২০১৯’ শীর্ষক এই অনুষ্ঠানটি আজ বিকেলে গ্যালারি গোল্ড অডিটারিয়ামে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, একই অনুষ্ঠানে বাংলাদেশে ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও গীতিকার কবির বকুলকেও সম্মাননা দেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি