৪ মে ২০২৬

কলকাতার সিনেমার ট্রেলারে এলো নোবেলের গান!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কলকাতার সিনেমার ট্রেলারে এলো নোবেলের গান!

বিনোদন ডেস্ক: পুরো নাম মাইনুল আহসান নোবেল হলেও সর্বমহলে পরিচিতি পেয়েছেন নোবেল নামেই। গোপালগঞ্জের এই ছেলেটি মাতিয়ে রেখেছেন ভারত-বাংলাদেশের শ্রোতাতাদের। যিনি কলকাতার জি বাংলা টেলিভিশননের ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় রীতিমতো বাজিমাত করছেন। নোবেলের গাওয়া গানের প্রত্যেকটা এপিসোড হচ্ছে ভাইরাল, গানগুলোও পেয়েছে জনপ্রিয়তা। এবার সৃজিত মুখার্জির নতুন ছবি ‘ভিঞ্চিদা’র গানে কণ্ঠ দিয়েছেন নোবেল।

শনিবার প্রকাশিত ‘ভিঞ্চিদা’ সিনেমার ট্রেলারে প্রথম শোনা গেছে নোবেলের কণ্ঠ। এতে গানটির আংশিক তুলে ধরা হয়েছে। টানটান উত্তেজনায় ভরপুর থ্রিলারধর্মী ট্রেলারে দরাজ কণ্ঠে নোবেল গেয়েছেন, তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকার যেন।

সিনেমাটিতে নোবেলের গাওয়া ‘তোমার মনের ভেতর’ গানটি আগামী ৩১শে মার্চ প্রকাশ পাবে বলে জানা গেছে। এর সুর এবং কথা লিখেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়। আরো জানা গেছে রোববার এই গানটির রেকডিং সম্পূর্ণ হয়েছে।

এই গানের মাধ্যমেই প্রথমবার সিনেমায় প্লেব্যাক করলেন নোবেল। এরই মধ্যে ধারণা করা হচ্ছে এ বছেরর টলিউডের অন্যতম গান হতে যাচ্ছে এটি। এ সিনেমাটিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, অনির্বান ভট্টাচার্য, সোহিনী সরকার এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি