কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ২৮ বছরের মধ্যে প্রথম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ। শুক্রবার (১৫ নভেম্বর) বইমেলা কর্তৃপক্ষ প্রকাশিত সময়সূচীতে বাংলাদেশের নাম উল্লেখ পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে।
২০২৫ সালের কলকাতা বইমেলা ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বইমেলার ৪৮তম সংস্করণে প্রথমবারের মতো থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি।
গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় হয়েছিল থিম কান্ট্রি। বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার বিষয়ে গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী বলেন, তারা এখনও বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে কেন্দ্র থেকে কোনও নির্দেশ পাননি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনও নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বলতে পারছি না।
এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া ও জার্মানির নাম উল্লেখ পাওয়া গেছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি