কক্সবাজার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণ হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালী এলাকার নাফ নদীর শূন্যরেখার অভ্যন্তরে জেগে ওঠা চর ‘নারিকেল বাগান’ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১০) এফ ১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেল চারটা পর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
কক্সবাজার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শান্তনু ঘোষ বলেন, মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে, শরীরের অন্যান্য জায়গাতেও জখম আছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, নাফ নদীর মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়েছিলেন ওই যুবক। ফেরার সময় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির
সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর ধরে বন্দি এনামুলের জামিন চায় পরিবার
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি