৯ মে ২০২৬

কিশোরগঞ্জের গোরখোদক সেই মনু মিয়া আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কিশোরগঞ্জের গোরখোদক সেই মনু মিয়া আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা গোরখোদক মনু মিয়া মারা গেছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মনু মিয়া তার জীবদ্দশায় প্রায় সাড়ে তিন হাজারের মতো কবর খনন করেছেন। কবর খুঁড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তিনি ঘোড়া ব্যবহার করতেন। কিছুদিন আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনু মিয়ার ঘোড়াটিকে হত্যা করে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে চারদিকে সমালোচনার ঝড় উঠে। তবে শারীরিক দিক বিবেচনায় তখন মনু মিয়াকে তার ঘোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি। এরপর কিছুটা সুস্থ হলে তাকে ঘোড়াটির মৃত্যুর খবর জানানো হয়। ঢাকায় চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে নিজ বাড়িতে যান মনু মিয়া। আজ শনিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি