৮ মে ২০২৬

কিশোরগাং লিডার ছাত্রলীগের সম্পাদক শুভ বাহিনীর নামে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কিশোরগাং লিডার ছাত্রলীগের সম্পাদক শুভ বাহিনীর নামে মামলা
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে কুখ্যাত কিশোর গাং লিডার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ ও অজ্ঞাত আরও ৫০ / ৬০ জনের নামে মামলা হয়েছে ।মামলা নং- 1634(3)/1। গত ১৯ মার্চ সাংবাদিক মীর রমজান আলী টুটুল বাদী হয়ে এ মামলা করেন । সূত্রে জানা যায় গত ২৯ শে ফেব্রুয়ারি দুপুর দুইটার সময় সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল অফিসের ভিতরে পেশাগত কাজ নিয়ে সহকর্মীদের সাথে কথা বলছিল। এমন সময় কুখ্যাত কিশোরগাং লিডার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শুভ বাহিনীর প্রাণঘাতী হামলার শিকার হন সাংবাদিক টুটুল ।ওই সময় তার ছোট ভাই মীর ইরফান আলী শিমুল বাজারে যাওয়ার পথে অফিসের সামনে ভিড় দেখে ভিতরে প্রবেশ করে দেখে, শুভ বাহিনীর ৫০ থেকে ৬০ জন মিলে টুটুলকে হত্যার উদ্দেশ্যে মারতে থাকে সে বাধা দিতে গেলে তার উপরেও এলোপাথাড়ি, বাঁশ ,রড দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে ,তার মাথা ফেটে যায় এবং ডান চোখের উপরিভাগের অংশে কেটে যায় এবং তাকে গলা টিপে ধরে হত্যার চেষ্টা করে । তাদের চিৎকারে সাক্ষীরা এসে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় হুমকি দেয় যে এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলে লাশ গুম করে দিবে ।   ঘটনার পর থেকে কিশোরগাং লিডার শুভ বাহিনী আরো বেপরোয়া হয়ে ওঠে প্রকাশ্যে তারা মামলা না করার হুমকি দেয় ।গত তিন মার্চ সকাল ১১ টায় বাসা থেকে কান্টবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে টুটুল কে প্রতিরোধ করে মামলার তুলে নেওয়ার হুমকি প্রদর্শন করে এবং আবারও তারা মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । প্রকাশ্য দিবালোকে কিশোর গাংয়ের এহেম কর্মকান্ডে শহরবাসী আতঙ্কিত ও উদ্বেগ প্রকাশ করেছে । কিশোরগাং শুভ বাহিনী বাস টার্মিনাল এলাকা ও পার্বতীপুর রোড এলাকায় মাদক ছিনতাইসহ নিরীহ জনগণকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া তাদের মূল পেশা। দীর্ঘদিন ধরে সৈয়দপুর শহরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকলেও সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতা হওয়ার দাপটে তাদের এই অপরাধ যজ্ঞ চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে । ইতিপূর্বে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ,সম্পাদক স্বাক্ষরিত শুভর বিরুদ্ধে অভিযোগ পত্র কেন্দ্র কমিটিতে প্রেরণ করা হয়েছে । সৈয়দপুরবাসী এই কিশোরগাং লিডার শুভ বাহিনীর অতাাচার, জুলুম,নিয'াতন বন্ধে প্রশাসনের উদ্ধ'তন কম'কতা'র সুদৃষ্টি কামনা করেছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি