৭ মে ২০২৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে এবং খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

 

নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভি নামের এক যুবকসহ কয়েকজন প্রথমে হানিফের বোন ও তাকে আটকে রাখে। এসময় তারা হানিফের অবস্থান জানতে চায়। বিকেলে হানিফকে পেয়ে তাদের ছেড়ে দেয়, তবে কিছুক্ষণ পরই হানিফকে বেধড়ক পেটাতে থাকে ওই যুবকরা। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে চলে যায় তারা।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইব্রাহিম আরও জানান, অভিযুক্ত যুবকরা কখনো ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের অভিযোগ তুলে হানিফের পরিবারের কাছে টাকা দাবি করত। টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি