কিম জং উন বেঁচে আছেন এবং ভালো আছেন !

বাংলাপ্রেস ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেঁচে আছেন এবং ভালো আছেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। উনের মৃত্যু ও অসুস্থতা নিয়ে ধোঁয়াশার মধ্যে রোববার এমন দাবি করলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা চাং ইন মুন।
উন উত্তর কোরিয়ায় তার অবকাশযাপন কেন্দ্রে আছেন বলে জানান তিনি। চাং ইন মুন জানান, গত ১৩ এপ্রিল থেকে ওনসান এলাকায় কিম জং উন অবস্থান করছেন এবং এখনও সন্দেহজনক কিছু মনে হয়নি।
তিনি জানান, কিমের হলিডে রিসোর্টের কাছে একটি ব্যক্তিগত রেলস্টেশন আছে। সেখানে তার ট্রেন দেখা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের নজরদারি দল ৩৮ নর্থ দাবি করে, ওনসান শহরে একটি স্টেশনে উনের ব্যক্তিগত ট্রেন স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ট্রেনটি অবস্থান করেছিল বলে জানানো হয়। হংকংয়ের টেলিভিশন এইচকেএস দাবি করে, মারা গেছেন কিম জং উন। আর উনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদন করেছিল জাপানের একটি পত্রিকা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি