৬ মে ২০২৬

খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ

বাংলাপ্রেস ডেস্ক:   শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।

এর আগে, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সাংস্কৃতিক সংগঠনটি।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে ওসমান হাদির হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আজ নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি