৮ মে ২০২৬

খুলনায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খুলনায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
বাংলাপ্রেস ডেস্ক: খুলনার রূপসা উপজেলার জাবুসায় সালাম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগু নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা, রুপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ১১ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন এখনো জ্বলছে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে অনেক পাট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি