১২ মে ২০২৬

খুলনায় পুলিশের ওপর হামলা, রেলস্টেশনে ভাঙচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খুলনায় পুলিশের ওপর হামলা, রেলস্টেশনে ভাঙচুর
বাংলাপ্রেস ডেস্ক: খুলনা রেলস্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেছে তারা। আজ শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন। খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ সময় পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। খুলনা রেলস্টেশনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, ‘সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি