৯ মে ২০২৬

খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর দলের কেন্দ্রীয় নেতারা আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সেনা নিরাপত্তায় খুলনায় পৌঁছেছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা প্রেসক্লাবে রাত সাড়ে ৯টায় এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই ঘোষিত হবে এনসিপির পরবর্তী কর্মসূচি।   এনসিপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বিকেল ৫টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা সেনা পাহারায় মোল্লাহাট ব্রিজ পার হন। বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতাকর্মী খুলনার শিববাড়ী মোড় থেকে মোল্লাহাট পর্যন্ত রওনা দিয়ে তাদের অভ্যর্থনা জানান। উল্লেখ্য, দুপুর সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমন তালুকদার (১৮), রমজান কাজী (২২) এবং দীপ্ত সাহা (২৫)। পরে এনসিপির শীর্ষ নেতারা সেনা-পুলিশের নিরাপত্তায় শহর ত্যাগ করেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি