খুলনায় মদ্যপানে মৃত্যু বেড়ে ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: খুলনা মহানগরীতে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু বেড়ে ৫ জন হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে সাজ্জাদ মল্লিক নামে আরও একজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ের একটি ভাতের হোটেলে ৬ জন মদপান করেছিলেন।
মৃত ৫ জন হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), তোতা (৬০) ও সাজ্জাদ মল্লিক।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ মল্লিক মারা যান। এর ফলে মৃত্যু বেড়ে ৫ জন হলো। আর সনু নামের আরও একজনকে আদদীন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভাতের হোটেলে বসে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে তাৎক্ষণিক ৪ জন মারা যায়। পরে আরেকজনের মৃত্যু হয়েছে।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি