৫ মে ২০২৬

খুলনায় গভীর রাতে যুবককে গুলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম
খুলনায় গভীর রাতে যুবককে গুলি

বাংলাপ্রেস ডেস্ক: খুলনার টুটপাড়ায় সোহেল (৩৫) নামের এক যুবককে গুলি করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর টুটপাড়ার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল ৫ জন দুর্বৃত্ত এসে সোহেল নামের ওই যুবকের কোমরে গুলি করে পালিয়ে যায়। পরে আহত সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

একই স্থানে গত ৫ ফেব্রুয়ারি রাকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি