খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২
বাংলা প্রেস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ এএম
বাংলাপ্রেস ডেস্ক: খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্ত্বের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালতের সামনে খান এ সবুর রোডে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনার পর আদালত অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী পর্যবেক্ষন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতে হাজিরা দিয়ে দুইজন মোটরসাইকেলযোগে বের হচ্ছিলেন। এসময়ে দুর্বৃত্ত্বরা মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি