খুলনাকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী
বাংলাপ্রেস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে খুলনাকে টাইগার্সকে হারিয়ে আসরের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস। ফাইনালে রয়্যালসের জয় ২১ রানে। রাজশাহীর দেয়া ১৭১ রানের টার্গেটে ৮ উইকেটে ১৪৯ রানে থামে খুলনার ইনিংস।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে আন্দ্রে রাসেলের রাজশাহী। লিটন-আফিফের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ১৪ রানে। তৃতীয় ওভারে মোহাম্মদ আমের ফেরান ১০ রান করা আফিফ হোসেনকে। দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন লিটন দাস-ইরফান শুক্কুর।
এরপর ইরফান শুক্কুরের ৩৫ বলে ৫২, মোহাম্মদ নাওয়াজের ২০ বলে ৪১ আর আন্দ্রে রাসেলের অপরাজিত ২৭ রানে ভর করে ৪ উইকেটে ১৭০ রানের পুঁজি গড়ে রাজশাহী। মোহাম্মদ আমেরের শিকার ২ উইকেট।
জবাবে শুরুটা ভালো হয়নি খুলনার। ১১ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার নাজমুল শান্ত ও মেহেদী মিরাজ। এরপর ৭১ রানের জুটি গড়েন শামসুর রহমান-রাইলি রুশো। ৩৭ রান করে রুশো আর কামরুল ইসলাম রাব্বির একই ওভারে ৫২ তে শামসুর ও নাজিবুল্লাহ জাদরান ফিরলে চাপে পড়ে খুলনা। শেষ পর্যন্ত তা আর অতিক্রম করতে পারেনি টাইগার্স। রাজশাহীর শ্রেষ্ঠত্বে নতুন চ্যাম্পিয়ন পেলো বিপিএল।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি