৪ মে ২০২৬

'খুব তাড়াতাড়ি আত্মহত্যা করবে '

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'খুব তাড়াতাড়ি আত্মহত্যা করবে '

বাংলাপ্রেস অনলাইন: একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন নীহারিকা সিং। তিনি যে স্বীকারোক্তি পেশ করেছেন, সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও ভূষণ কুমারের সঙ্গে অভিযোগ উঠেছে সাজিদ খানের নামেও। নীহারিকা বলেছেন, সাজিদ তাঁকে বলেছিলেন, ‘তুমি খুব তাড়াতাড়ি আত্মহত্যা করবে।’ নীহারিকা সিং জানিয়েছেন, সাজিদ খানের সঙ্গে একাধিকবার দেখা করেছেন তিনি। কিন্তু এবার সাজিদ যা বলেছিলেন, তা তাঁর চিরকাল মনে থাকবে। নীহারিকার এক বন্ধুর রেস্তরাঁ উদ্বোধনে এসেছিলেন পরিচালক। তাঁর সঙ্গে তাঁর গার্লফেন্ডও ছিলেন। রেস্তরাঁয় সেদিন সাজিদ বলেছিলেন, “এক বছরের মধ্যেই এই জায়গাটি বন্ধ হয়ে যাবে। কথাটা মনে রেখো।” তারপরেই নীহারিকাকে টার্গেট করেছিলেন তিনি। বলেছিলেন, “আর এই যে এ, খুব তাড়াতাড়ি আত্মহত্যা করবে।”

নীহারিকা বলেছেন, সাজিদের কথা একটাও সত্যি হয়নি। তাঁর বন্ধু চতুর্থ রেস্তরাঁ খুলেছেন। চারটিতেই ভিড় হয়। সেখানে টেবিল পাওয়া বেশ মুশকিলের ব্যাপার। আর তিনি নিজে তো এখন বহাল তবিয়তে রয়েছেন। আত্মহত্যা করেননি।

সাজিদ খান ছাড়া ভূষণ কুমার ও নওয়াজউদ্দিন সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া নীহারিকা সিং। তিনি বলেছেন, নওয়াজ তাঁকে একবার জাপটে ধরেছিলেন। অনেক চেষ্টা করেও সেই বাঁধন ছাড়াতে পারেননি নীহারিকা। একসময় তিনি প্রায় বাধ্য হয়েই হাল ছেড়ে দেন।নওয়াজ তখন তাঁকে বলেছিলেন, কোনও মিস ইন্ডিয়া বা অভিনেত্রীকে স্ত্রী হিসেবে পাওয়া তাঁর কাছে স্বপ্নের। নীহারিকা বলেছেন, “আমি জানতাম না এই সম্পর্ককে কী নাম দেওয়া যায়। কিন্তু এটা আমার সঙ্গে হয়েছিল।” আর ভূষণ কুমার নীহারিকার কাছে মেসেজ পাঠান, “আমি তোমার ব্যাপারে আরও বেশি জানতে চাই।” কিন্তু তিনি উত্তর দেন, “নিশ্চয়ই। ডবল ডেট করা যাক। আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসুন, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাব।” এরপর আর তাঁর কাছে কোনও মেসেজ আসেনি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি