খরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৫ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
বুধবার (৩০ অক্টোবর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকারিভাবে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, অপরটি পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা; বেসরকারিভাবে খরচ ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, এজেন্সিগুলো একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে ১ লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে।
উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি