৫ মে ২০২৬

খোলামেলা দৃশ্যে আর দেখা যাবেনা রাখিকে !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খোলামেলা দৃশ্যে আর দেখা যাবেনা রাখিকে !

বাংলাপ্রেস ডেস্ক : প্রায়ই খোলামেলাভাবে দর্শকদের সামনে হাজির হন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে আর এভাবে দেখা যাবে না তাকে। এ নিয়ে রাখির স্বামী বলেন, সে এখন বিবাহিত। তার নতুন জীবন শুরু হয়েছে। কে চাইবে তার স্ত্রী খোলামেলাভাবে পর্দায় হাজির হোক? সম্প্রতি ভক্তদের নিজের বিয়ের খবর জানিয়েছেন রাখি। এমনকি সিঁথিতে সিঁদুরও পরছেন। কিন্তু এখনো স্বামীকে প্রকাশ্যে আনেননি। এ কারণে সত্যিই কি এ অভিনেত্রী বিয়ে করেছেন কি না তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

তবে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন রাখির স্বামী রিতেশ। তিনি বলেন, আমার অস্তিত্ব নিয়ে মানুষের ভাবনায় কি আসে যায়? বিশ্বাস-অবিশ্বাস তাদের ব্যাপার। আমার পরিবার আছে। রাখির পরিবার আছে। আমরা সুখে আছি। এটিই সবচেয়ে বড় ব্যাপার। উল্লেখ্য,বলিউডের ‘আইটেম কুইন’ রাখি সাওয়ান্ত। ক্যারিয়ারে যতটা না কাজের জন্য, তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়ে খবরে এসেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি