১০ মে ২০২৬

খেলার মাঠে মেলা করায় মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
খেলার মাঠে মেলা করায় মানববন্ধন
 টুটুল সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি: শহরের ঐতিহ্যবাহী ফাইভ ষ্টার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের রেলওয়ে অফিসার্স কলোনি জামে মসজিদের মোক্তাদি, বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা এর আয়োজন করে। রবিবার (৪ এপ্রিল) বিকাল চারটায় শহরের অফিসার কলোনির ফাইভ ষ্টার মাঠ সংলগ্ন উপজেলা ও বিমানবন্দর সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, ফাইভ ষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাজা নামাজ আদায় করা হয়। এই মাঠে প্রতিদিনই ক্রিকেট ও ফুটবল প্রাকটিস করা হয়। সৈয়দপুর সহ নীলফামারী জেলার একাধিক যুবক এই মাঠে প্রাকটিস করে আজ তারা ঢাকায় জাতীয় দলে খেলে সৈয়দপুর সহ দেশের মুখ উজ্জ্বল করেছে। কিছু নিজ স্বার্থ হাসিল করা ব্যাক্তি তাদের পকেট ভারি করতেই খেলাধুলার ব্যাঘাত ঘটাতে খেলার মাঠে মেলার আয়োজন করেছে। যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় এবং কার্যকর ব্যবস্থা নেয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং মাঠটিকে শুধুমাত্র খেলাধুলার জন্য সংরক্ষিত রাখবে। অন্যথায়, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কৃষকদল রাজনৈতিক জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রীকেটার নওশাদ আনছারি, ছাত্র সমন্বয়ক তাওহীদ মোক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি