৪ মে ২০২৬

খেলা শুরু সকাল ১০টায়, টিকিটে লেখা রাত ১০টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খেলা শুরু সকাল ১০টায়, টিকিটে লেখা রাত ১০টা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে সকাল ১০টায়। এ ম্যাচে স্টেডিয়ামে ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিবি। সেভাবেই টিকিট বাজারে ছেড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু টিকিটে উল্লেখ করা সময় অনুযায়ী ম্যাচ শুরু রাত ১০ টায়! টিকেটের গায়ে দেখা যায়, ম্যাচের সময়ের জায়গায় ১০ এএম এর পরিবর্তে লেখা ১০ পিএম। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা। এএম ও পিএমে তালগোল পাকিয়ে টিকিটে এমন ভুল করেছে বিসিবি। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজে শেষ টি-টোয়েন্টি ম্যাচের দিন বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের একটি ছবির মাথা কেটে সেখানে বসিয়ে দেওয়া হয় অভিষিক্ত শহিদুল ইসলামের মুখ। বিসিবির ওই পোস্টের পর রীতিমতো হইচই পড়ে যায়। ২০১৮ সালে বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও টিকিটে ভুল করেছিল বিসিবি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৯ জানুয়ারির ম্যাচের টিকিটে ইংরেজিতে ‘BNANGLADESH’ লেখা হয়েছিল। যদিও ম্যাচের আগেই তা পরিবর্তনের সুযোগ করে দিয়েছিল বোর্ড। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি