৫ মে ২০২৬

খাশোগি হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খাশোগি হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এই কলামিস্টকে হত্যা করে দেশটির এজেন্টরা।

সৌদি সরকারি আইনজীবী বলেন, এটি ছিল দুর্বৃত্তদের একটি অভিযান এবং এর জন্য ১১ জন অজ্ঞাতনামাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়।

জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস কালামার্ড এটিকে বিচারবহির্ভূত হত্যা বলে উল্লেখ করেন। এই মামলায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে তদন্তের দাবিও জানান তিনি।

মোহাম্মদ বিন সালমান এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। কিন্তু তিনি গত অক্টোবর মাসে সৌদি আরবের নেতা হিসেবে এই হত্যার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নেন।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, রুদ্ধদ্বার কক্ষে হওয়া এই বিচার আন্তর্জাতিক মানের নয়। এছাড়া সৌদি কর্তৃপক্ষ মান যাচাই এবং অর্থপূর্ণ জবাবদিহিতায় বাধা দিয়েছে।

খাশোগি গত বছরের ২ অক্টোবর বিয়ে সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহের জন্য তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। এখানেই তাকে হত্যা করা হয়।

সৌদি সরকারের কট্টর সমালোচক খাশোগিকে হত্যার পর তার মরদেহ কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়া হয় বলে অভিযোগ ওঠে। তার মরদেহ এখনও পাওয়া যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি