৫ মে ২০২৬

খামেনির পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খামেনির পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ইরান
 

বাংলাপ্রেস ডেস্ক: ১৭৪ আরোহীসহ ইউক্রেনের বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্তের পর সরকারি মিথ্যাচারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ইরান। দাবি উঠেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের।

রবিবার রাত ১২টার পরও শ্লোগানে মুখরিত হয় রাজধানী তেহরানের আজাদি স্কয়ারসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো। সরকারের মিথ্যাচার ও জনগণের সাথে প্রতারণার অভিযোগে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভ দমনের চেষ্টা চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। গুলিবিদ্ধ হন একাধিক বিক্ষোভকারী। সরকার দলীয় কর্মীদের বিরুদ্ধেও গুলি চালানোর অভিযোগ উঠেছে।

বিমান বিধ্বস্তের পর টানা তিনদিন জনগণকে মিথ্যা তথ্য দেয়ায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পদত্যাগ চেয়েছেন বিরোধী দল গ্রিন মুভমেন্টের শীর্ষ নেতা মেহদি কারৌবী। ইরানের পার্লামেন্টে বর্তমান পরিস্থিতি ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ব্যাখ্যা দিয়েছেন রেভ্যুলেশনারি গার্ড কমান্ডার হোসেইন সালামি। জানান, মার্কিন সেনা হত্যার কোন উদ্দেশ ছিলো না ইরানের। এদিকে, তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে বিক্ষোভ করেছে সরকার সমর্থকরা। এ বিক্ষোভে ইন্ধনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি