৫ মে ২০২৬

খালেদার প্যারোল চেয়ে কেউ আবেদন করেননি : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদার প্যারোল চেয়ে কেউ আবেদন করেননি : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সবাই খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কথা বলছেন। সবার মুখে মুখে তার মুক্তির কথা শোনা গেলেওবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য এখন পর্যন্ত কেউ আবেদন করেননি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমেই সুরাহা হবে। এ নিয়ে আমাদের বা সরকারের কিছুই করার নেই।

এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনসহ ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি