৫ মে ২০২৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল তবে স্থিতিশীল’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল তবে স্থিতিশীল’

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল তবে স্থিতিশীল’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, খালেদা জিয়া সচেতন ও সজাগ আছেন। চিকিৎসকের নির্দেশনা তিনি অনুসরণ করতে পারছেন। তার শারীরিক অবস্থা ক্রিটিকাল হলেও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

ডা. তাসনিম জারা আরও বলেন, খালেদা জিয়া সবসময় দলের মতবাদকে ছাড়িয়ে সহনশীলতার প্রতীক হিসেবে লড়াই করেছেন। তিনি সকলের কাছে তার জন্য দোয়া করার অনুরোধ জানান।

এর আগে এনসিপির নেতারা—ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ—এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার বর্তমান অবস্থার বিষয়ে আলোচনা করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সকলের দোয়া প্রয়োজন। তিনি আরও বলেন, দেশ যেন গণতান্ত্রিক উত্তরণের পথে এগোয় তা খালেদা জিয়া দেখতে পারেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন যথাযথ চিকিৎসা করা হয়নি এবং দেশের সকলের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীও একইভাবে খালেদা জিয়ার জন্য দেশের মানুষকে দোয়ার আহ্বান জানান।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি