খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসায় গেছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি ফিরোজায় প্রবেশ করেন। এদিন রাত ৯টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, বাসায় উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফএম সিদ্দিকী ও তাবিথ আউয়াল।
বিএনপির একটি সূত্র জানায়, মূলত বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা ও তার চিকিৎসা সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে বাসায় এসেছেন কুক।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি