৫ মে ২০২৬

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী: রাশেদ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী: রাশেদ খান

বাংলাপ্রেস ডেস্ক:   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। 

রোববার রাত ৮টায় একটি প্রতিনিধি দল নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিনি। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আপোষহীন নেত্রী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। তিনি ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক। তিনি কখনোই শেখ হাসিনার সঙ্গে আপোষ করেন নি। এ জন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। 

তিনি বলেন, আপোষ করলে তাকে জেলে যেতে হতো না। তাকে অসুস্থও হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, আমরা আজকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। আমরা জানতে পেরেছি, তার অবস্থা অপরিবর্তিত। তার জন্য আমরা দোয়া করি। দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চাই।

তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহ সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান ও সৈয়দ মো. ইব্রাহিম রওনক প্রমূখ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি