৬ মে ২০২৬

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ল
বাংলাপ্রেস ঢাকা : খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। শনিবার (২৫ মার্চ) খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়। এর আগে গত ২৩ মার্চ তারা সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। আগের মতো এবারও বাসায় থেকে চিকিৎসা নেয়া এবং বিদেশ যেতে না পারার দুই শর্তে মুক্ত থাকছেন বিএনপি নেত্রী। আরো পড়ুন :  ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ ব্যালট পেপারে সিল জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন। সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল ২০২০ সালের ২৫ মার্চ। তখন দেশে করোনা মহামারি চলছিল। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি