৫ মে ২০২৬

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে : ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল এ আশাবাদ জানান।

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের সমাধিতে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের করেন বিএনপি মহাসচিব।

এসময় ফখরুল বলেন, প্রতিষ্ঠার ৪২ বছরে এসে এখন গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। চলমান কঠিন সময়ে ঐক্যবদ্ধ থেকে মানুষের অধিকার রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দলের বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাধি চত্বরে আসেন। বিএনপির প্রতিটি অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষীকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। করোনার কারণে এবার সীমিত পরিসরে সারাদেশে দিনব্যাপী কর্মসূচি পালন করছেন বিএনপির নেতা কর্মীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি