৫ মে ২০২৬

খালেদা জিয়ার মুক্তি নিয়ে কাদের-ফখরুলের ফোনালাপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার মুক্তি নিয়ে কাদের-ফখরুলের ফোনালাপ

বাংলাপ্রেস ডেস্ক : দুর্নীতি মামলায় কারাবন্দি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) প্রধান খালেদা জিয়া। তার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় দলের প্রধানের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন ফখরুল।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল সাহেব আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আলাপ হয়েছে। তাদের দলের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। আমি যেন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করি।’ বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান কাদের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি