৬ মে ২০২৬

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে: ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

আজ মঙ্গলবার সকালে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব সরকারের প্রতি এই দাবি জানান।

তিনি বলেন, ‘আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা করতে সুযোগ দেওয়া হোক। আজকে আমরা বলতে চাই যে, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দয়া করে আপনারা খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার সুযোগ করে দেন।’

একই সঙ্গে হুশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই নেত্রী (খালেদা জিয়া) গণতন্ত্রের নেত্রী এবং তার যদি কিছু হয়ে যায় সমস্ত দায়-দায়িত্ব কিন্তু এই সরকারকে বহন করতে হবে। এই কথা খুব পরিষ্কার।’

মির্জা ফখরুল বলেন, ‘এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচারের প্রহসনে মিথ্যা মামলায় জড়িয়ে খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার যে চক্রান্ত সেই চক্রান্তের অংশ হিসেবে অসুস্থ অবস্থায় হাসপাতালে রাখা হয়েছে। মিথ্যা মামলা সাজিয়ে রাজনীতি থেকে দূরে রাখার জন্য কেন্দ্রীয় কারাগারে একটা পরিত্যাক্ত ঘরে অন্তরীণ করে রেখেছে আড়াই বছর। তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। শেষ পর্যন্ত জনগণের চাপে তাকে পিজি হাসপাতালে আনা হয়। করোনার সময়ে ভয়ে তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দিলো।’

চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, উন্নত চিকিৎসা করতে হয়। যে ধরনের চিকিৎসা তার প্রয়োজন তা দেশে নেই। এজন্যই তাকে বিদেশে নিতে হবে। কিন্তু সরকার সেই সুযোগ দিচ্ছে না। সরকারকে বলছি, অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক।’

এ সময় অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন কয়েকশ’ নেতাকর্মী। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, শাহিদা রফিক, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, বেলাল আহমেদ, আনিসুর রহমান তালুকদার খোকন, আমিরুজ্জামান শিমুল, হায়দার আলী লেলিন, আমিরুল ইসলাম আলীম, আকরামুল হাসান, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া, শহিদুল ইসলাম বাবুল, রফিকুল আলম মজনু, আমিনুল হক, রফিকুল ইসলাম মাহতাব, অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, আবুল কালাম আজাদ, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি