৪ মে ২০২৬

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম
খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার

 

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার (৬ ডিসেম্বর)। এদিন বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।


এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত হয়।

পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে চ্যানেল 24 কে জানান, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। তবে সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাবে। তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে যাত্রা করবেন।

এদিকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান।

তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা। সকাল পৌনে ১১টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতালে পৌঁছায়। সেখানে কিছুসময় কাটানোর পর দুপুরে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে দুপুর ৩টার দিকে ধানমন্ডির বাসায় পৌঁছান ডা. জুবাইদা রহমান

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি