৬ মে ২০২৬

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক মারুফ কামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ এএম
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক মারুফ কামাল

বাংলাপ্রেস ডেস্ক:   সিনিয়র সাংবাদিক মারুফ কামাল তার ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেছেন। 

তিনি লিখেছেন, হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। অন্তর ঢেলে দিয়ে কায়মনোবাক্যে প্রার্থনা করছি। দোয়া ছাড়া আর কিছুই করার নেই এখন আমার। ইয়া মাবুদ, তোমার অলৌকিক কুদরত ও রহমত ছাড়া উপায় নেই। 

আরেক পোস্টে মারুফ কামাল খান বলেন, আমি এবং আমার মতো আরো অনেকেই তার সন্তানের মতো। তবে ‘সন্তানের মতো’ হলেও আমরা কেউই তার প্রকৃত সন্তান নই। তার একজনই জীবিত সন্তান আছেন এখন। মায়ের প্রতি আমাদের কারোরই ভালোবাসা, আবেগ ও দরদ কিছুতেই প্রকৃত সন্তানের চেয়ে বেশি নয় নিশ্চয়ই। কাজেই মায়ের প্রতি সন্তানের কর্তব্য নিয়ে আমাদের কথা না বলাই শোভন বলে বিবেচনা করি। বর্তমান মানসিক অবস্থায় এর চেয়ে বেশি কিছু বলার নেই। আল্লাহ্‌ রহম করুন। আমিন।

উল্লেখ্য, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার সুস্থতা কামনায় মারুফ কামাল এ পোস্ট দেন। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি