৬ মে ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে : রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে : রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘তার বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। আসলে ভয়ঙ্কর ও নিষ্ঠুর, অমানবিক সরকার ছাড়া কেউই এটা করতে পারে না।’ সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে দুই শতাধিক পথশিশুর মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরে এ কর্মসূচি করা হয়। সংগঠনের নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৭তম জন্মদিন পালন উপলক্ষে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় জন্মদিনের কর্মসূচি বাতিল করেন তারেক রহমান। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পথশিশুদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে অংশ নেন বিএনপি নেতা মাহবুব ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ড. মো. ইকবাল, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. খান মো. মনোয়ারুল ইসলাম, কবি রেজাউদ্দিন স্টালিন, অধ্যাপক মো. আনিসুর রহমান, তানভীর আহসান প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি