'খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর চক্রান্ত হয়েছে'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য চক্রান্ত করা হয়েছে বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রধান উপ-সহকারী সচিব ও ব্যুরো অফ ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের ঊর্ধ্বতন কর্মকর্তা রবার্ট এস. গিলক্রিস্ট। সোমবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্র সারাবিশ্বের বার্ষিক মানবাধিকার রিপোর্ট-২০২৩ প্রকাশ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ব্রিফিংকালে তিনি একথা বলেন। সেখানে উল্লেখ করা হয় সরকার এবং শাসকদের দ্বারা একটি ইতিবাচক পরিবর্তন সহজতর করতে সহায়তা করতে সক্ষম যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা, মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন, মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারে বাধা প্রদানের মতো ঘটনায় সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছে বলে জানিয়েছেন লিথুয়ানিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত রবার্ট গিলক্রিস্ট।
প্রকাশিত মানবাধিকার রিপোর্টের ওপর সূচনা বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মুখপাত্র ম্যাথিউ মিলারের সঞ্চালনায় কয়েকটি প্রশ্নের জবাব দেন গিলক্রিস্ট। এতে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি জানতে চান আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা, নির্যাতন এবং রাজনৈতিক কারাবাসসহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার ক্ষেত্রে যেমন আপনি উল্লেখ করেছেন, তার আটকাদেশ রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরানোর একটি রাজনৈতিক চক্রান্ত।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি