৬ মে ২০২৬

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ এএম
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার

বাংলাপ্রেস ডেস্ক:   বিএন‌পির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চি‌কিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

মঙ্গলবার (২ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের মু‌খোমুখি হ‌য়ে এ কথা জানান তি‌নি।

তৌহিদ হোসেন ব‌লেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দে‌শে ফেরার জন্য এখনো ট্রা‌ভেল পাস চান‌নি জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তি‌নি চাইলে ট্রা‌ভেল পাস ইস্যু করা হবে। 

তার ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি