৪ মে ২০২৬

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি
বাংলাপ্রেস ডেস্ক: করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৭শে এপ্রিল) রাত পৌনে দশটার দিকে গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হয়। তাঁর চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার অবস্থা যথেষ্ঠ ভাল। আর কিছু পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু' একদিনের মাঝে বাসায় ফিরতে পারবেন বলে আশাবাদ চিকিৎসকদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। আরও শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে খালেদা জিয়া। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে হাসপাতালে নেয়া হবে। তার যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেয়া হয়েছে। এর আগে, ১৫ই এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। গত ১০ই এপ্রিল বেগম জিয়া করোনা পজিটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, করোনার কোন উপসর্গ নেই তার। এরপর গত ২৪শে এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে বেগম জিয়ার। এদিকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে দুই বছরের বেশি সময় কারাভোগ করেন তিনি। অসুস্থতা ও করোনা বেড়ে যাওয়ায় পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় দুই শর্তে সরকার নির্দিষ্ট মেয়াদে তার সাজা স্থগিত করে গত বছরের ২৫শে মার্চ মুক্তি দেয় বিএনপি চেয়ারপারসনকে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি